শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

মাটিরাঙ্গায় বন্যা পরবর্তী আমন ধানের পরিচর্যা ও কৃষকদের করনীয় শীর্ষক কৃষি প্রশিক্ষণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বন্যা পরবর্তী  আমন ধানের পরিচর্যা বীজ উৎপাদন, সংরক্ষণ  ও কৃষকদের করনীয় শীর্ষক কৃষি প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বিনা গবেষণা কার্যত্রুম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র খাগড়াছড়ির  আয়োজনে  কৃষক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি অফিসার সবুজ আলীর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ এর মহাপরিচালক ড.মো.আবুল কালাম আজাদ। 

এসময় ময়মনসিংহ বিনার পরিচালক  ড. মো.ইকরাম -উল হক, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ মো.বাছিরুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে খাগড়াছড়ি বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  মো.এ বি এম শফিউল আলম,খাগড়াছড়ি বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত, খাগড়াছড়ি বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অংসিংহ্লা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে মাটিরাঙ্গা উপজেলার  বিভিন্ন ইউনিয়ন এর  ৫০ জন কৃষকদের ‘বিনা’ উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন জাতসমূহের পরিচিতি আমন ধান ও সরিষা বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।  বক্তারা আমন ধান ও সরিষা চাষাবাদে কৃষকদের করণীয়, প্রযুক্তিগত পরিচর্যা ও বীজ সংরক্ষণে নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। সেই সাথে চাষাবাদে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit