শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ইতালির লিভর্ন বিএনপির সভাপতি হলেন চৌগাছার আফিল উদ্দিন দফাদার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৬ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : ইতালির লিভর্ন শাখা বিএনপির নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যশোর চৌগাছার কৃতী সন্তান আফিল উদ্দিন দফাদার। তিনি নবনির্বাচিত বিএনপির এ কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জানা যায়, গত রবিবার (২২ সেপ্টম্বর) ইতালি শাখা বিএনপির সভাপতি আমিনুর রহমান সালাম ও সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন যৌথ স্বাক্ষরিত নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন অপর বাংলাদেশি আশিক মিয়া ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাসান আলী। ইতালি শাখা বিএনপির সভাপতি আমিনুর রহমান সালাম ও সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আফিল উদ্দিন দফাদার যশোর জেলার চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী দফাদারপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মৃত আবুল হোসেন দফাদার ও মাতার নাম খাদিজা বেগম। ৬ ভাই বোনের মধ্যে আফিল উদ্দিন দফাদার ২য়। তিনি প্রায় একযুগ যাবৎ ইতালী প্রবাসী। বৈবাহিক জীবনে তিনি এক ছেলের জনক। এদিকে আফিল উদ্দিন দফাদার ইতালির লিভর্ন শাখা বিএনপির নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় চৌগাছা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ ও বিভিন্ন সামাজিক সুধিজনেরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit