মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

খাগড়াছড়িতে তিন পর্যটক অপহরণ এর চেষ্ঠা :নেপথ্যে ছাএলীগ নেতা ইমতিয়াজ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সাজেক থেকে ফেরার পথে তিন পর্যটককে   অপহরণ চেষ্টার ঘটনায় রাঙামাটি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদের নামে এসেছে। একটি ব্যাংক একাউন্টের সূত্র ধরে তার নাম উঠে আসে। গতকাল মঙ্গলবার এই ঘটনায় দীঘিনালা থানা মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী এসএম নাহিদুজ্জামান বাদী হয়ে আজ বুধবার মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাজেক থেকে ফেরার পথে দীঘিনালার জামতলী এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ৯টার দিকে কিছু অচেনা ব্যক্তি পর্যটকদের ব্যক্তিগত গাড়ি গতিরোধ করে। পরে রাস্তা থেকে একটু ভেতরে পাশ্ববর্তী করাত কলের পাশে নিয়ে মোবাইল, জাতীয় পরিচয়পত্র নিয়ে ফেলে। এ সময় পকেটে থাকা ভুক্তভোগীরা ১০ হাজার টাকা অপহরণকারীদের হাতে দেয়। এ সময় তারা আমাদেরকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। অপহরণকারীরা ৫০ লক্ষ টাকা দাবি করে।

এতো টাকা দিতে অসম্মতি জানালে অন্তত ২০ লক্ষ টাকা দিতে হবে বলে একটি ব্যাংক একাউন্ট দেয়। অপহরণকারীদের দেয়া ব্যাংক একাউন্টটি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) চন্দনাইশ শাখা। ব্যাংকের একাউন্টটি সাবেক ছাত্রলীগ আহমেদ ইমতিয়াজ রিয়াদের নামে। বিষয়টি আমার এক স্বজনকে (মামা) জানায়। পরে পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ির পুলিশ সুপারকে অবগত করে। আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা দুপুর দেড়টার দিকে তারা আমাদের ছেড়ে দেয়। জিম্মিদশা থেকে বেরিয়ে তারা দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে চলে আসি। ‘
এর আগে গতকাল খাগড়াছড়ি পুলিশের সুপারের কক্ষে ভুক্তভোগীরা মোবাইলে ইমতিয়াজ রিয়াদের ছবি দেখিয়ে বলেন “এই ভদ্রলোক ” আমাদেরকে খুব টর্চার করেছে। তিনি আমার মোবাইলে তার ব্যাংক একাউন্ট নাম্বার টাইপ করে আমার রিলেটিভকে পাঠিয়েছে। ব্যাংক একাউন্ট নাম্বারের সূত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার ছবি আমরা পেয়েছি”। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেছেন, মামলাটি রেকর্ড হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাকে মূল ঘটনার জানার জন্য নির্দেশ দিয়েছি। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit