শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের হয়ে খেলতে ইংল্যান্ডের অনাপত্তিপত্র পেলেন হামজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর পথে আরেক ধাপ এগোলেন লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরী। তার জন্য ইংলিশ এফএ-র কাছে অনাপত্তিপত্র চাওয়া হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে। এবার সে আহ্বানে সাড়া দিয়ে হামজাকে অনাপত্তিপত্র দিয়েছে এফএ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

এর আগে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন হামজা। এবার ইংল্যান্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলার পথ আরও সুগম হলো তার। এবার হামজাকে বাংলাদেশে খেলানোর জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র চিঠিসহ আরও কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করবে বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন। 

প্রসঙ্গত, হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার। ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন তিনি। যেহেতু ইংল্যান্ডের যুব  দলে খেলেছেন, তাই অন্য দেশের হয়ে খেলতে হলে দেশটির অনাপত্তিপত্রের প্রয়োজন ছিল তার।

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit