শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

ভারতের জয়ে শেষ চারে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতের জয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে দেয় ভারত। প্রতিবেশি দেশের এই জয়ে বাংলাদেশ গ্রুপের রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠেছে। 

ভারত-মালদ্বীপ ম্যাচের আগে বাংলাদেশ ও মালদ্বীপের পয়েন্ট ছিল সমান ১। তবে এক গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশের জন্য সেমির পথ কিছুটা কঠিন হয়ে যায়। সমীকরণ দাঁড়ায়, মালদ্বীপকে ভারত ২ গোলের ব্যবধানে হারাতে পারলেই কেবল শেষ চারের টিকিট পাবে বাংলাদেশ।

আর ভারত সে কাজ ঠিকঠাকই করেছে। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল তারা। ম্যাচটি ১-০ গোলে শেষ হলে কঠিন সমীকরণের সামনে পড়তো বাংলাদেশ ও মালদ্বীপ। দুই দলের পয়েন্ট, হেড টু হেড, গোল ব্যবধান, গোল দেওয়া এবং হজম করা সবই সমান হতো। তখন হলুদ-লাল কার্ডের ভিত্তিতে গ্রুপ রানার্স-আপ নির্ধারিত হতো। এত জটিল কিছু হয়নি ভারত দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করায়।

ম্যাচে ভারত দ্বিতীয় গোলটি পেয়েছে সৌভাগ্যবশত। মালদ্বীপের গোলরক্ষকের হাত থেকে ফসকে বল বক্সের মধ্যে পড়েছিল। সেখান থেকে ফিনিশিং করেছেন ভারতীয় ফরোয়ার্ড। ভারত ২-০ গোলে এগিয়ে থাকার পরও বাংলাদেশের অনিশ্চয়তা ছিল। মালদ্বীপ এক গোল পরিশোধ করে ফেললে বেশি গোল দেওয়ার সুবাদে সেমিফাইনালে উঠে যেত। ম্যাচের অন্তিম মুহূর্তে ভারতের ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ভারতের বড় জয়ের পাশাপাশি বাংলাদেশের সেমিফাইনালও নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit