শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ফুলবাড়ী উপজেলার যমুনা নদীতে রাবার ড্রাম নির্মাণ করলে কয়েক হাজার জমি সেচ সুবিধা পাবে 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ছোট যমুনা নদীটি খনন করে ভাটি এলাকার জানি পুরে রাবার ড্রাম নির্মাণ করলে কয়েক হাজার একর জমি চৈত্রি মৌসুমে সেচ সুবিধা পাবে। যমুনা নদীটি দেড়শ বছর ধরে খনন না করায় নদীর উপরের অংশে পলি জমে গেছে। চৈত্রি মৌসুমে এই নদীতে আর কোন পানি থাকেনা। ধুধু বালুচর। চর এলাকায় স্থানীয় লোকজনেরা বিভিন্ন ফসল উৎপাদন করেন। বর্তমান নদীটি খনন না করার ফলে নদীটি এখন মরা নদী হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার দেশের নদীগুলিকে খনন করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। কিন্তু ফুলবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীটি খননের কোন উদ্যোগ নেই। বর্ষা মৌসুমে নদী এলাকার কৃষকদের শতশত বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

শিবনগর, খয়েরবাড়ী ও দৌলতপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ড নদীর দুই ধার রক্ষার্থে ব্লক দিয়ে তা প্রতিরোধ করতে পারে। কিন্তু ফুলবাড়ী এলাকায় পানি উন্নয়ন বোর্ড দিনাজপুর কোন কাজ কর্ম করছে না। ফলে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে কৃষকদের শতশত বিঘা জমি। অপরদিকে নদীটি খনন করে ভাটি এলাকার জানিপুরে যমুনা নদীর উপর রাবার ড্রাম নির্মাণ করলে সারা বছর এই যমুনা নদীতে পানি সংরক্ষণ করা সম্ভব। আর এই পানি দিয়ে কৃষকেরা শতশত বিঘা জমি চাষাবাদ করতে পারবে। কিন্তু কবে নাগাদ এই রাবার ড্রাম নির্মাণ হবে এলাকাবাসী তা বলতে পারেনা। সারাবছর পানি ধারণ থাকলে মৎস্যজীবীরা মাছ চাষও করতে পারবে এবং তাদেরও জীবন জীবিকার পথ প্রশস্ত হবে। মাছ চাষীরা এখন বেকার হয়ে পড়েছে। কেননা এই নদীতে কোথাও কোন পানি থাকেনা।

এলাকাবাসী বহুবার রাবার ড্রাম নির্মাণের জন্য এবং নদীটি খননের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে এবং স্থানীয় প্রতিনিধিদেরকে বারবার বলা সত্ত্বেও এই এলাকার ছোট যমুনা নদীটি খনন কল্পে ও রাবার ড্রাম নির্মাণে কোন পদক্ষেপ নিচ্ছে না। যার কারণে বর্ষা মৌসুমে নদীতে পানি থাকলেও কিছুক্ষণের মধ্যে আবার পানি নেমে গেলেও সেই সাবেক চর জেগে ওঠে। এই নদীর পানি সংরক্ষণ করতে পারলে একদিকে যেমন কৃষকেরা লাভবান হবে অন্যদিকে মাছ চাষীরাও লাভবান হবে। এক শ্রেণির লোকজন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে চাষীদের জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসন জানলেও মাঝে মধ্যে ব্যবস্থা নিলেও আবারও অবৈধ বালু উত্তোলনকারীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই নদীটি সংস্কার করার লক্ষ্যে স্থানীয় জনগণ পানি সম্পদ মন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit