রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

ডার্বিতে শেষ হাসি এসি মিলানের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : ডার্বি জয়ের স্বাদটা কেমন, তা রীতিমতো ভুলেই গিয়েছিল এসি মিলান। মাঝে ক্লাবটার সুসময় ফিরেছে, কিন্তু মিলান ডার্বিতে শেষ ছয় ম্যাচ ধরে জয় ছিল না তাদের। সে খরাটা গত রাতে মিটে গেছে দলটার। শেষ সময়ের গোলে দলটা পেয়ে গেছে ইন্টার মিলানের বিপক্ষে মহামূল্য এক ২-১ ব্যবধানের জয়।

লিগে মিলানের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো ছিল না। তার ওপর চ্যাম্পিয়ন্স লিগেও দলটা শুরু করেছে লিভারপুলের কাছে হেরে। যার ফলে কোচ পাওলো ফনসেকার ওপর চাপ বাড়ছিল ক্রমে। এই ডার্বি জয়ে চাপটা খানিকটা কমল বলে। 

গতকাল সান সিরোয় ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল মিলান। দলটাকে লিড এনে দিয়েছিল ক্রিশ্চিয়ান পুলিসিকের গোল। তবে সে লিডটা মিলান ধরে রাখতে পারেনি। লাওতারো মার্তিনেজের বাড়ানো বলে মিলানের ঘরের ছেলে ফেদেরিকো দিমার্কোর গোলে সমতা ফেরায় ইন্টার।

এরপর নির্ধারিত সময়ের শেষ দিকে মিলান পায় তাদের জয়সূচক গোল। সতীর্থের ক্রস থেকে মাতেও গাবিয়ার অবিশ্বাস্য এক হেডার দলটাকে এনে দেয় ২-১ গোলের মধুর এক জয়।

এই ম্যাচে জিতলে ইন্টার মিলান চলে যেতে পারত লিগের শীর্ষে। তবে সেটা হয়নি শেষমেশ। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা রইল সিরি’আর ষষ্ঠ স্থানে। সমান পয়েন্ট নিয়ে মিলান গোলব্যবধানে পিছিয়ে আছে তালিকার সাতে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit