শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
চিনি নাকি গুড়, কোনটি বেশি স্বাস্থ্যকর বড় স্পনসরশিপ চুক্তির পথে বার্সেলোনা বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসের বাংলাদেশ প্রতিনিধি অধ্যাপক ডা. মুজিবুর থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৯৮৮ জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

দুর্গাপুরে ১ হাজার পিচ ইয়াবা সহ আটক এক

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মাদক অধিদপ্তর ময়মনসিংহ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ১ হাজার পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির প্রায় ৪০ হাজার টাকা সহ মোশারফ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক মোশারফ হোসেন দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া কোনাপাড়া গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মুল্য তিন লক্ষ টাকা।

মামলা সুত্রে জানা যায়, গোদারিয়া এলাকায় মোশারফের বাড়িতে ইয়াবার বড় চালান রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ রহমত আলী এবং দুর্গাপুর সেনাক্যাম্পের সার্জেন্ট আজিমুল এর নেতৃত্বে সোমবার সকালে এক অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে মোশারফ হোসেন এর ঘর থেকে একটি সিনথেটিক ব্যাগের ভিতর কালো স্কসটেপ মোড়ানো কমলা বর্ণের ১ হাজার পিচ ইয়াবা সহ এ কাজে সাথে জড়িত থাকার অপরাধে মোশারফ হোসেন কে আটক করা হয়।

এ অভিযান পরিচালনায় ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারি উপ-পরিদর্শক মো. মাহাবুব আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সুলতানা রাজিয়া, মোঃ ফারুক মিয়া, সিপাহী মোঃ আজিজুল, আকরাম হোসেন, জহিরুল ইসলাম ও জুয়েল আকন্দ, দুর্গাপুর সেনাক্যাম্পের সার্জেন্ট আজিমুল, এল.সি.পি.এল মোঃ আরিফ, সৈনিক মোঃ মোতালেব, মোঃ রিপন, মোঃ সাজ্জাদ, মোঃ শাকিল, মোঃ সায়মুন, মোঃ মামুন, মোঃ রাজিব ও মোঃ তরিকুল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ রহমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিচ ইয়াবাসহ মোশারফ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত আছেন বলে জানিয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এলাকার শান্তি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit