শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

রিমান্ডে রংধনু গ্রুপের পরিচালক মিজান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে হত্যাসহ ৪ মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুর রহমানের আদালতে হাজির করে পুলিশ চারটি মামলায় দশদিনের রিমান্ডের আবেদন করে।

শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে সকাল থেকে রূপগঞ্জের বিভিন্ন এলাকার থেকে স্থানীয়রা এসে আদালত প্রাঙ্গনে জড়ো হয়ে মিজানের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা সাবেক এই ভাইস চেয়ারম্যানের মুক্তির দাবিতে নানা স্লোগান দেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুল রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট বিকেলে রূপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় চনপাড়া নব কিশলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রোমান মিয়া। পরে এ ঘটনায় পরিবারের দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে।

সেই মামলায় গত ১৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানির ভাটারি এলাকা থেকে মিজানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বাদিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন খান জানান, গ্রেফতারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে চার মামলায় তাকে রিমান্ডে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসাবাদ করলে এসব মামলার অগ্রগতিসহ নানা তথ্য বেরিয়ে আসবে।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit