মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ইরানে কয়লা খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫০

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় রোববার (২২ সেপ্টেম্বর) ইরনা নিউজ এজেন্সি জানায়, শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানী তেহরান থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত তাবাস এলাকায় অবস্থিত কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মিথেন গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ বলে জানা গেছে। 

 
কয়লা খনির একটি টানেলের বি ও সি নামে দুটি ব্লকে ৬৯ জন শ্রমিক কাজ করছিলেন। সে সময় হঠাৎ করেই সেখানে গ্যাস লিক হয় এবং বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই উদ্ধার অভিযান শুরু হয়।
 
এরই মধ্যে বি ব্লকে উদ্ধার অভিযান শেষ হয়েছে। দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর আলী আকবর রহিমি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, এই ব্লক-এ থাকা ৪৭ জন শ্রমিকের মধ্যে ৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৭ জন। এখন সি ব্লকে উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি। 
 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই দুর্ঘটনায় উদ্ধারকাজে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে এবং হতাহতদের পরিবারকে সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
  
ইরানের খনি শিল্পে দুর্ঘটনা এটাই প্রথম নয়। ২০১৭ সালে একটি কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়। ২০১৩ সালে দুটি পৃথক খনির দুঘটনায় ১১ জন শ্রমিক নিহত হয়। এছাড়া ২০০৯ সালে বেশ কয়েকটি দুর্ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit