বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

ইসরায়েলের সেই বিমান হামলায় হিজবুল্লাহর দ্বিতীয় প্রধান কমান্ডারও নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক এলাকায় গত শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ দুই সামরিক কমান্ডারসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা আরও তীব্র হয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে- নিহতদের মধ্যে অন্যতম ছিলেন ইব্রাহিম আকিল, যিনি সংগঠনের এলিট ‘রাদওয়ান’ বাহিনীর একজন শীর্ষ কমান্ডার। এছাড়াও একই বাহিনীর আরেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা আহমেদ ওয়াহবিও এ হামলায় প্রাণ হারিয়েছেন। হামলাটি ঘটে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের ঘনবসতিপূর্ণ দাহিয়াহ এলাকায়।

জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা রোজমেরি ডিকারলো সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য এখন এমন এক সংঘাতের মুখোমুখি, যা এখন পর্যন্ত দেখা যাওয়া সব ধ্বংসযজ্ঞকে ছাড়িয়ে যেতে পারে। গত শুক্রবারের এই হামলা হিজবুল্লাহর জন্য আরেকটি বড় ধাক্কা, যা বৈরুতে জুলাইয়ের পর প্রথম বিমান হামলা। জুলাই মাসে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর ডানহাত হিসেবে পরিচিত ফুয়াদ শুকর নিহত হয়েছিলেন।

এই হামলা এমন সময়ে ঘটলো, যখন কিছুদিন আগে হিজবুল্লাহর ব্যবহৃত পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে, যা দেশটিজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। প্রায় এক বছর ধরে চলমান সংঘাতে ক্লান্ত দেশটির জন্য এটি ছিল আরেকটি বড় আঘাত।

যদিও ইসরায়েল সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে এই হামলার জন্য তাদেরই দায়ী করা হচ্ছে। বৈরুতে হামলার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধারে ব্যস্ত হয়ে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে উদ্ধার তৎপরতা চালানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু ও সাতজন নারীও রয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন।

সূত্র- বিবিসি।

 কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit