বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত ট্রাম্প প্রশাসন থেকে একের পর এক নারীর বিদায় পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি ব্যথা অনুভব করেন, জানাল গবেষণা যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষায় বেরিয়ে এলো প্রশ্নফাঁসের চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার ৫ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে : আইনমন্ত্রী ক্রিকেটারদের লাগেজ চুরির পর উদ্ধার অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত সফররত বাংলাদেশের দলের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বড় জয় পেয়েছে ভারত। টাইগারদের ২৮০ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। প্রথম টেস্ট শেষ হতেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আনেনি ভারত। চেন্নাই টেস্টে থাকা দলটাই দ্বিতীয় টেস্টের জন্য মনোনীত হয়েছে। প্রথম টেস্ট শেষের পরপরই গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিসিসিআই জানিয়েছে, চেন্নাই টেস্টের দলটাই কানপুরের জন্য মনোনীত করছে ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সচিব জয় শাহ স্বাক্ষরিত বিবৃতিতে তা নিশ্চিত করা হয়েছে।

যদিও কানপুর টেস্টে শুরুর একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit