সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্স স্কোয়াডে কোনো ‘ফরাসি খেলোয়াড়’ নেই: স্পেনের সাবেক প্রধানমন্ত্রী নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী

আলোচিত মা-মেয়ে হত্যায় আসামির ফাঁসির আদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজি :  নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। 

দণ্ডপ্রাপ্ত আসামির আল জোবায়ের স্বপ্নীল (২৮)। সে শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। 

২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় ডাকাতি করতে এসে ধারালো অস্ত্র দিয়ে রুমা চক্রবর্তী (৪৬) এবং মেয়ে ঋতু চক্রবর্তী (২২)কে হত্যা করে। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলি আব্দুর রহিম বলেন, ২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। মূলত আসামি দস্যুতা করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট। এই খুনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমার স্ত্রীকে হত্যা করেছে। সন্তানসম্ভবা মেয়েকে হত্যা করেছে। আইন উপদেষ্টার কাছে অনুরোধ করবো যেন এই রায় দ্রুত বাস্তবায়ন হয়।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit