শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

 গোসল করতে নেমে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জীবন দাস (১৮) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হাজী বাড়ির মসজিদের পুকুরে এই ঘটনা ঘটে।  নিহত জীবন পাহান (১৭) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শংকর পাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জীবন বসুরহাট টু সোনাপুর সড়কে একজন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। প্রতিদিন কাজ শেষে সন্ধ্যার দিকে উপজেলার ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন হাজী বাড়ির পুকুরে গোসল করত। শনিবার সন্ধ্যার দিকে সে কয়েকজন শ্রমিকের সাথে পুকুরে গোসল করতে নামলে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের একদল সদস্য রাত পৌনে ৮টার দিকে পুকুরে তল্লাশী চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কবিরহাট থানার উপপরিদর্শক (এস আই) হাবীবুর রহমান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit