রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজি : মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইকবাল বেপারী (৩০) নামে এক ব্যবসায়ী নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে পৌর শহরের চরমুগুরিয়া এলাকায় এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত ইকবাল বেপারী (৩০) মস্তফাপুর ইউনিয়নের গাছবাড়ীয়া একালার ছলেমান বেপারীর ছেলে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌর শহরের চরমুগুরিয়ার খান বংশ এবং মৃধা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জেরেই শনিবার রাত ৮টার দিকে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে ও একটি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে করলে হাত বোমার আঘাতে ইকবাল বেপারী গুরুতর আহত হন।

আহত ইকবাল বেপারীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) সাইফুজ্জামান বলেন, এলাকায় ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit