সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

পিটিআই’র লাহোর সমাবেশের ‘লাইট অফ’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সন্ধ্যা ৬টায় সমাবেশের সময়সীমা শেষ হওয়ার সাথে সাথে ‘লাইফ অফ’ দেয়া হয়েছে। ফলে অন্ধকার হয়ে পড়েছে সমাবেশস্থল। এদিকে সমাবেশ মঞ্চের দখল নিয়েছে পুলিশ। খবর জিও নিউজ ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের। 

শনিবার (২১ সেপ্টেম্বর) লাহোরে সমাবেশ করবে বলে সিদ্ধান্ত নেয় পিটিআই। কথা রয়েছে। তবে সমাবেশের অনুমতি নিয়ে পিটিআই ও পাঞ্জাব সরকারের মধ্যে অচলাবস্থা তৈরি হয়। তবে দীর্ঘ আলোচনার পর গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে সেই স্থবিরতার অবসান ঘটে।
 
লাহোরের কাহনা এলাকায় ৪৩টি শর্ত মেনে সমাবেশ করার অনুমতি দেয় সরকার। তবে সময় বেঁধে দেয়া হয়, বিকেল ৩টায় শুরু করে সন্ধ্যা ৬টায় সমাবেশ শেষ করতে হবে। 
 
শনিবার শর্ত মেনে নির্ধারিত সময়েই সমাবেশ শুরু হয়। তবে সময়সীমা শেষ হওয়ার পরপরই আলো নিভিয়ে দেয় জেলা প্রশাসন। লাহোর পুলিশ মঞ্চের নিয়ন্ত্রণ নেয় এবং মাইক্রোফোন কেড়ে নেয়। ফলে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হন।
 
এদিকে লাহোর ডেপুটি কমিশনার (ডিসি) হুঁশিয়ারি দিয়ে বলেন, পিটিআই অনাপত্তিপত্র লঙ্ঘন করলে ‘কঠোর ব্যবস্থা’ নেয়া হবে। সন্ধ্যা ৬টার সময়সীমা শেষ হওয়ার পর তিনি প্রশাসনকে অবিলম্বে জনসমাগম বন্ধের নির্দেশ দেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit