সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

মাঝ রাস্তায় যাত্রী ওঠা-নামা বন্ধে ডিএমপির নির্দেশনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে যানজটমুক্ত এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে ‘গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সঙ্গে মতবিনিময় সভায়’ এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

মতবিনিময়কালে ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে।

বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রাইভার ও বাস শ্রমিকদের এ বিষয়ে আরও সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের আরও বেশি মনিটরিং করা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে।

সভায় বাস মালিকদের পক্ষ থেকে আরও সহযোগিতা ও বাস শ্রমিকদের সচেতনতা বাড়ানোর জন্য সচেতনতামূলক সভা করার আহ্বান জানানো হয়।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, যুগ্ম পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সিটিবাস মালিক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit