মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : উপদেষ্টা এ এফ হাসান আরিফ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :   পাহাড়ের শান্তি বিনষ্টে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিনি বলেন, কিছু কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে মনিপুরের কিছু ছবিকে ফটোশপিং করে গুজব ছড়ানো হচ্ছে। পাহাড় নিয়ে সৃষ্ট গুজব মোকাবেলায় স্থানীয় সাংবাদিকদের কাজ করার আহবান জানান।তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার উপকারিতা যেমন আছে, অপকারিতাও আছে। সেই অপকারিতাও এখন দেখলাম।বিভিন্ন জায়গার ছবিতে।
এ সময় সাংবাদিকদের গুজব ও অপপ্রচার মোকাবিলায় ভূমিকা রাখারও অনুরোধ জানান। পাশাপাশি পারস্পরিক সাংস্কৃতিক মেলবন্ধন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার ওপর জোর দিতেও আহ্বান জানান হাসান আরিফ।শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালের দিকে খাগাড়ছড়িতে উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।হাসান আরিফ বলেন, একদম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে এত ঘটনা ঘটে গেল, প্রাণ গেল। আগামীতে যেন ভুল বোঝাবুঝি না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে।এর আগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা। রাজনৈতিক দলের প্রতিনিধি, জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি রক্ষায় বসবাসরত বাসিন্দাদের একযোগে কাজ করার আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, এ সময় উপদেষ্টারা পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। পাহাড়কে অশান্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন, ষড়যন্ত্র রুখতে গুজবে কান দেবেন না। যার যার অবস্থান থেকে দল-মত নির্বিশেষে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। তারা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সভায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান ছিদ্দিকী, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমান, পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো.তোফায়েল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য  ওয়াদুদ ভূইয়া, মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit