শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

জাকিরের পর ফিরলেন সাদমান, হোঁচট খেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের ৫১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা নেহায়েত মন্দ করেনি বাংলাদেশ। ওপেনিং জুটিতেই পেরোয় ৫০ রানের ঘর। কোনো উইকেট না হারিয়েই শেষ করে আসে চা বিরতির আগের সময়টুকু। তবে এরপর চা বিরতি থেকে ফিরেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। জাকির হাসানের পর ফিরে গেছেন সাদমান ইসলামও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৬ রান। উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

এর আগে, ৫১৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। কোনো উইকেট না হারিয়েই চা বিরতির আগ পর্যন্ত কাটান তারা। স্কোরবোর্ডে জমা করেন ৫৬ রান।

বাংলাদেশের দুই ওপেনারই এদিন বেশ আগ্রাসী ক্রিকেট খেলন। তবে চা বিরতির পর বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন জাসপ্রিত বুমরাহ। প্রথম ইনিংসে ৫ উইকেট তোলা বুমরাহ এদিন নিজের প্রথম শিকার বানান ৩৩ রানে থাকা জাকিরকে। খানিক পর ৩৫ রানে থাকা সাদমানকে সাজঘরের পথ ধরান সাদমান। ৮৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে, চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে রানের দেখা না পেলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি আদায় করে তা পুষিয়ে দিয়েছেন শুভমান গিল। ২১ মাস পর সাদা পোশাকে ফেরা রিশভ পান্তও প্রত্যাবর্তন রাঙিয়েছেন সেঞ্চুরি তুলে নিয়ে। 

প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে স্কোরবোর্ডে আরও ২৮৭ রান জমা করে ইনিংস ঘোষণা করেছে। তাতে রান পাহাড়ে চেপেছে ভারত। বাংলাদেশের সামনে টার্গেট ৫১৫ রানের।

চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামা পান্ত-গিল জুটি এদিন সাড়ে চারশো পার করেন। এরপর পান্ত মেহেদী হাসান মিরাজের বলে ১২৮ বলে ১০৯ রান করে সাজঘরে ফিরলেও ফেরানো যায়নি গিলকে। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১৯ রানে। অন্যদিকে লোকেশ রাহুল অপরাজিত ছিলেন ২২ রানে।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit