শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুর সীমান্তে পিস্তল ও হেরোইন সহ মাদক কারবারী আটক

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পিস্তল ও হেরোইন সহ ইকরামুল ইসলাম (৩০) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ১০.৪৫ টায় উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। সে একই ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি’র দিক নির্দেশনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পশ্চিম ধর্মদহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৭-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদহ কবরস্থান নামক স্থানে পশ্চিম ধর্মদহ বিওপি’র নায়েক মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ১টি দেশীয় পিস্তল, ভারতীয় ২৫ গ্রাম হেরোইন ও মোবাইলফোন সহ মাদক কারবারী ইকরামুল ইসলামকে আটক করা হয়।

উদ্ধার করা মাদক ও অস্ত্রের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৫১ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করে আটক আসামী এবং অস্ত্র, হেরোইন, মোবাইলফোন সহ তাকে শুক্রবার সকালে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে যার মামলা নম্বর-২৩।এ বিষযে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, সীমান্তে বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১টি সুটার গান ও হেরোইন সহ একজন আসামীকে আটক করেছে। আটক আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit