বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বন্যার্তদের পূনর্বাসন সহায়তা প্রদান করলো গুইমারা সেনা রিজিয়ন। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৫টি ইউনিয়ন বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।  মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সহযোগিতায় ফটিকছড়ি ভূজপুর জমজমাট ‘এক টাকার বাজার’ ও ফটিকছড়িতে বন্যার্তদের পূনর্বাসন সহায়তা প্রদান করলো গুইমারা সেনা রিজিয়ন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালের দিকে  লক্ষ্মীছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ন এলাকা ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে  অভিনব এক টাকার বাজারের উদ্বোধন করেন গুইমারা সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  মো. রাইসুল ইসলাম।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই ফটিকছড়িতে বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দূর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। এই উপজেলায় বন্যা দূর্গতদের ত্রাণ ও পূনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের সেনা সদস্যরা। ফটিকছড়িতে সেনাসদস্যদের বন্যার্তদের পূনর্বাসন কার্যক্রম পরিদর্শনে যান গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মো. রাইসুল ইসলাম।
উক্ত পূনর্বাসন কার্যক্রমে ৬০টি ক্ষতিগ্রস্থ বন্যার্ত পরিবারের মাঝে কৃষিপন্য সার ও বীজ, বাসস্থান নির্মানের জন্য টিন, অসহায় মহিলাদের সাবলম্বী করতে সেলাই মেশিন ও গবাদিপশু বিতরণ করা হয়। এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় প্রায় ৫০০ জনকে  এক টাকার বাজারের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে চাল,ডাল,আটা, তেল,ডিম,মুরগি,কাপড়,শিক্ষা উপকরন, কৃষি উপকরন সহ ১৯টি পন্য বিতরন করা হয়েছে। 
এর পাশাপাশি গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ৮০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। পূনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে গুইমারা  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.রাইসুল ইসলাম  স্থানীয় জনগন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি আশ্বাস প্রদান করেন যে, বন্যার্তদের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। 

এসময়  লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল তাজুল ইসলাম, জোন উপ-অধিনায়ক মেজর সারোয়ার জাহান, ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ফটিকছড়ি পৌর প্রশাসক মো.মেজবাহ উদ্দিন,   বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো; জামাল উদ্দিন সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন। পূনর্বাসন সুবিধাপ্রাপ্ত পরিবার সমূহ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit