রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

গলায় ফাঁস নেওয়ার ‘টিকটক’ বানাতে গিয়ে প্রাণ গেল শিশুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের ডাসারে গলায় ফাঁস নেওয়ার টিকটক ভিডিও ধারণ করার সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে মেঘলা সরকার (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু ধজী গ্রামের বিদেশ সরকারের মেয়ে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে পরিবারের সকলের অজান্তে মেঘলা নিজ বাড়ির একটি রুমে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও ধারণ করতে যায়। তখন অসাবধানতাবশত গলায় ওড়না পেঁচিয়ে গেলে ফাঁস লেগে যায়। পরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, নিহতের খবর পেয়ে ডাসার থানা পুলিশ মেঘলা সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

নিহত শিশু শিক্ষার্থীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে মেঘলা সরকার পরিবারের সবার অজান্তে টিকটক আইডি তৈরি করে দীর্ঘদিন যাবত টিকটক বানিয়ে আসছেন। টিকটক তার প্রাণ কেড়ে নিয়েছে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. মাহামুদ উল হাসান বলেন, শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit