মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

তারেক রহমানের সঙ্গে মৌসুমীর ছবি প্রসঙ্গে যা বললেন ওমর সানী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : খানিকটা ক্ষোভ প্রকাশ করেই ওমর সানী বলেন, তারেক রহমানের সঙ্গে ছবি, সেজন্য কি কাঠগড়ায় দাঁড়াতে হবে? ওমর সানী আরও বলেন, ‘বিএনপি সরকারের সময় তোলা এ ছবির কারণে মৌসুমী ও তার পরিবারকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। আমার স্ত্রী হিসেবে বলছি না, দেখুন, একজন অভিনয় শিল্পী হিসেবে যে কারো সাথেই আমাদের ছবি থাকতে পারে। একজন ডাকাতের সাথে থাকতে পারে; আবার একজন চোরের সাথেও থাকতে পারে।’

 
এরপরই ওমর সানী বলেন, দেশে যে সরকার ক্ষমতায় থাকে তাদের সঙ্গে দেখা হলে একটা ছবি সবাই তোলেন। অভিনয়শিল্পীরাও তোলেন। কিন্তু যেই ওই সরকার ক্ষমতায় আর থাকবেন না, তখন কি ওই ছবিটির জন্য কোনো পরিবার সমস্যায় পড়তে পারেন?
 

 

শিল্পী সমিতি প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এ সমিতিতে কয়েকজন কুলাঙ্গার আছেন যারা ক্ষমতার অপব্যবহার করেছেন। আমি যখন প্রথম শিল্পী সমিতিতে নির্বাচন করি, আমার মনে আছে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে কী ঘটেছিল? মৌসুমীও নির্বাচন করেছিল। কিন্তু অনেকেই তখন বিরোধিতা করেছিলেন। অথচ দেখুন, তাদের অনেকেই এখন কারাবন্দি। আমি কারও নাম বলব না। কারণ সবার ভালো থাকাটাই আমার কাছে মুখ্য বিষয়। কেউ খারাপ থাকুক, আমরা তা কখনই চাই না।’ 

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit