শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

লেনদেন ও সূচকের উত্থানে পুঁজিবাজারে সুবাতাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে বৃহস্পতিবার বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ দশমিক ১৩ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ২৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৭৩৫ দশমিক ২৭ পয়েন্টে ও ২ হাজার ১০৬ দশমিক ৪৩ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৭ দশমিক ৮১ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪১ কোটি ১২ লাখ টাকার।
 
এছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫০ টি কোম্পানির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ দশমিক ৮৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪৬ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ১৯১ দশমিক ৮৯ পয়েন্টে ও ৯ হাজার ৭৬০ দশমিক ৪৩ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ১০ দশমিক ১৮ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৮৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ২০০ দশমিক ৪০ পয়েন্টে ও ১২ হাজার ৯৮৪ দশমিক ১৬ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ৭ দশমিক ১৭ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ৩৯ দশমিক ৯২ পয়েন্টে। 
 
সিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৭ কোটি ১ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৮ কোটি ৬১ লাখ টাকা।
 
সিএসইতে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit