শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : বিশ্বব্যাংক চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক এ কথা জানান সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

মার্টিন রাইসার বলেন, “বাংলাদেশের জন্য কিছু করার এটিই গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে রিফর্ম করার জন্য দারুণ সময়। আমরা সহায়তা দিতে সক্ষম। কিন্তু কী পরিমাণ অর্থ সহায়তা করতে পারবো তা জানানোর আগে বোর্ডের অনুমোদন লাগে।”

তিনি আরও বলেন, “আগামী জুনের মধ্যে ২ বিলিয়ন ডলার কয়েক ধাপে দিতে পারি। কিছু বাজেট সাপোর্ট ও কিছু জ্বালানি খাতে সহায়তার জন্য দেওয়া হবে।”

এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের বলেন, বৈঠকে বাজেট সাপোর্ট, খাদ্য নিরাপত্তা ও বন্যা পরবর্তী বিষয় নিয়ে কথা হয়েছে। তারা সহায়তা দেবে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক ফান্ড ও কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর আর্থিক খাতের সংস্কারে ১০০ কোটি ডলার ঋণ সহায়তার কথা জানিয়েছিল বিশ্বব্যাংক।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit