শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭ দিনের রিমান্ডে তুষারকান্তি মণ্ডল, ডিম-জুতা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকার সাভার থেকে র‌্যাবের হাতে গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রংপুরের মেট্রোপলিটান আমলী আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান আসামির রিমান্ড মজ্ঞুর করেন। 

পরে আসামিকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা খুনি খুনি, ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়া হয়।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার এসআই নুরন্নবী আদালতে জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামি তুষার কান্তি মণ্ডলের নেতৃত্বে শতাধিত নেতাকর্মী ও সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এ সময় গোলাগুলিতে ঢাকা সিরামিক গ্লাস ইন্সটিটিউটের ৮ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লা আল তাহির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই খুনের মামলার ১৮ নম্বর আসামি সে। তার সঙ্গে আরও কারা কারা ছিল, কারা অর্থের জোগান ও অস্ত্র সরবরাহ করেছে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, আসামি তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে রংপুর নগরী আন্দোলনকারীদের উপর হামলা-গুলি করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী ইফফাত আখতার বানু আসামিকে নির্দোষ দাবি করে তার জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান। 

শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মজ্ঞুর করেন। এ ছাড়াও আসামি তুষার কান্তি মন্ডলের বিরুদ্ধে আরো ৪টি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মজ্ঞুর করেন। 

পরে আসামিকে আদালতের ৫ম তলা থেকে নীচ তলায় নামিয়ে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ও আইনজীবীরা খুনি খুনি, ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়া হয়। 

পরে কঠোর পুলিশী পাহারায় তাকে থানায় নেয়া হয়।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit