বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রেমিটেন্সযোদ্ধার স্বপ্নভঙ্গের গল্পের সিনেমা ‘আনপ্লাগড’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : একজন রেমিটেন্সযোদ্ধার স্বপ্নভঙ্গের গল্প ও অজানা ভবিষ্যৎ নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘আনপ্লাগড’; নির্মাণ করছেন শেখ আল মামুন। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের সহযোগিতায় সিনেমাটি নির্মিত হচ্ছে বলে গ্লিটজকে জানিয়েছেন এ সিনেমার সহ-প্রযোজক সাইফুল জার্নাল।

তিনি বলেন, “কোরিয়ান ফিল্ম কাউন্সিল থেকে এই সিনেমাটির চিত্রনাট্য ‘ইন্ডিপেডেন্ট আর্ট ফিল্ম প্রোডাকশন’ ক্যাটাগিরতে অ্যাওয়ার্ড পেয়েছে। তাদের অর্থায়নেই সিনেমাটি নির্মিত হচ্ছে। ইতোমধ্যে সিনেমাটির ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। অক্টোবরের মধ্যে পুরো কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।” সিনেমাটি বিভিন্ন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেবে বলে জানান সাইফুল জার্নাল।

‘আনপ্লাগড’ শেখ আল মামুনের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। এর আগে এই নির্মাতা শ্রমিকদের জীবনের গল্প নিয়ে পাঁচটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ ও তাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে তিনি ‘হোয়াই নট’ নামে একটি প্রামান্যচিত্রও নির্মাণ করেন। সিনেমাটি মুক্তিযুদ্ধ জাদুঘরের চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পায়।

‘আনপ্লাগড’ প্রযোজনা করছে ‘প্লাস ফিল্মস (কোরিয়া)’, সহ-প্রযোজনা আছে ‘জলজ মুভি (বাংলাদেশ)’। কোরিয়ার মাসক শহরে এ সিনেমার শুটিং হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit