বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বিচ্ছেদের পরও সিঁথিতে সিঁদুর, মুখ খুললেন মধুমিতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : ভালোবেসে সৌরভ চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছিলেন মধুমিতা সরকার। তবে সে সুখ খুব বেশি দিন স্থায়ী হয়নি। ২০১৯ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন মধুমিতা-সৌরভ। বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও সিঁথিতে সিঁদুর পরতে দেখা যায় মধুমিতাকে। সিঁদুর পরে তোলা ছবিও নিয়মিত পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেত্রীর সেসব ছবি দেখে অবাক তার ভক্তরাও।

নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন- সৌরভের সঙ্গে কি এখনো বিবাহবিচ্ছেদ ঘটেনি? নাকি গোপনে ফের বিয়ে করেছেন মধুমিতা? এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মধুমিতা সরকার। তিনি বলেন, ‘প্রথমেই জানিয়ে দিই, আমি কিন্তু সৌরভ চক্রবর্তীর নামে সিঁদুর পরছি না। আমি ঈশ্বরে বিশ্বাসী, শিবের ভক্ত। কোনো মন্দিরে পূজা দিতে গেলে আমি সিঁথিতে সিঁদুর পরি। দেব বিগ্রহে ছোঁয়ানো সিঁদুর, খুব সহজভাবেই সেটা পরি।’

ভারতে বিবাহিত নারীদের মাঝে সিঁদুর পরার প্রচলন রয়েছে। সেক্ষেত্রে কি কোনো চলতি প্রথা ভাঙতে চাইছেন? এ প্রশ্নের জবাবে মধুমিতা সরকার বলেন, ‘আমি আমার ধর্মে বিশ্বাসী। কোনো প্রথা ভাঙতে চাই না। আমি মনে করি, সিঁদুর কোনো ছেলে খেলার জিনিস নয়। বিবাহিত নারীদেরই কেবল সিঁদুর পরা উচিত। আমি সেটার সম্মানও করি।’

পাশের বাড়ির মেয়ের খোলস থেকে বেরিয়ে সাহসী রূপে নিজেকে তৈরি করেছেন মধুমিতা। ছোট পর্দার পর বড় পর্দায়ও যাত্রা শুরু করেছেন। ‘লাভ আজকাল’, ‘চেন্নাই’, ‘দিলখুশ’সহ ১১টি সিনেমায় অভিনয় করেছেন। ‘উত্তরণ’, ‘শ্রীকান্ত’ ও ‘জাতিস্মর’ নামে তিনটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit