বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

মেগানের যুক্তরাজ্যে ফেরা অনিশ্চিত, যা বললেন হ্যারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রিন্স হ্যারি নিশ্চিত করেছেন যে, তিনি চলতি মাসের শেষ দিকে ওয়েলচাইল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে ফিরবেন। তবে তার স্ত্রী মেগান মার্কেলের ফেরা নিয়ে এখনও সন্দেহ রয়েছে।

প্রিন্স হ্যারি ৩০ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছাবেন বলে জানা গেছে। তবে তার সঙ্গে ডাচেস অফ সাসেক্স খ্যাত মেগানের সেখানে যাওয়া নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। নিজের যুক্তরাজ্য সফরের বিষয়টি নিশ্চিত করে প্রিন্স হ্যারি বলেছেন, জটিল সব চিকিৎসা সমস্যায় ভোগা শিশুদের অসাধারণ সাহস ও অর্জন উদযাপনের জন্য আমি আবারও এ বছরের ওয়েলচাইল্ড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করতে সম্মানিত বোধ করছি। এ অবিশ্বাস্য শিশুরা এবং তাদের সেবাদানকারী নার্স ও পেশাদার ব্যক্তিরা যারা নিরলসভাবে তাদের সহায়তা করেছেন, তারা আমাদের সবাইকে অনুপ্রাণিত করেন। এ ধরনের অসাধারণ ব্যক্তিদের সম্মানিত করতে পারাটা সত্যিই গর্বের বিষয়।

প্রিন্স হ্যারি এর আগে ২০২৩ সালে মেগানকে ছাড়াই এ অনুষ্ঠানে শেষবারে অংশ নিয়েছিলেন। এবারও সেখানে মেগানের যোগদানের সম্ভাবনা খুব কম। এর আগে এক আইটিভি সাক্ষাৎকারে হ্যারি বলেছিলেন, তিনি মেগানকে আর কখনোই যুক্তরাজ্যে আনবেন না। কারণ ব্রিটিশ সরকারের সঙ্গে তার নিরাপত্তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলমান রয়েছে। 

তিনি বলেছিলেন, ‘আমার এবং আমার স্ত্রীর (মেগান) ওপর যথেষ্ট পরিমাণে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে তারা আমাকে অনেক দূর ঠেলে দিয়েছে। এটি এখনও বিপজ্জনক এবং যা প্রয়োজন তা হলো একজন ব্যক্তির দায়িত্বহীন কাজ এবং এ কারণেই আমি আমার স্ত্রীকে এ দেশে ফেরাতে চাই না।

উল্লেখ্য, ব্রিটিশ রাজপরিবার ছেড়ে ২০২০ সালের জুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে এসেছিলেন এ দম্পতি। এখানে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি অনুষ্ঠান, পডকাস্ট, রান্নার শো থেকে শুরু করে মেগানের লাইফস্টাইল ব্র্যান্ড, প্রিন্স হ্যারি পোলো শো ও স্পটিফাইয়ের সঙ্গে ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিলেন এ দম্পতি। সূত্র: জিও টিভি

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit