বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

গোপালগঞ্জে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ওপর হামলা ও স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর বেদগ্রামের পথসভা শেষ করে গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। গাড়িবহরটি ঘোনাপাড়ায় পৌঁছালে আওয়ামী লীগের জেলা, থানা ও পৌর নেতাদের যোগসাজশে কয়েক হাজার আওয়ামী দুর্বৃত্ত হামলা চালান। এসময় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করা হয়। আর কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রীসহ সফর সঙ্গীরা আহত হন। এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর মামলা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ কোনো না কোনোভাবে এ হামলা ও খুনের ঘটনায় ভূমিকা রেখেছেন। হামলার পর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক যে কয়েকটি বিবৃতি দিয়েছেন, যা একটির সঙ্গে অন্যটির মিল নেই। অসংলগ্ন এসব বিবৃতির মাধ্যমে এ হামলা ও হত্যার দায় স্বীকার করে নিয়েছেন তিনি। এটিই আওয়ামী লীগের বৈশিষ্ট্য। এ হত্যা ও হামলার পরামর্শদাতা, ইন্ধনদাতা ও অর্থদাতাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

এসময় বিএনপি নেতা ডা. কে এম বাবর, আজিজুর রহমান বেনো, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কবির বিপ্লব, শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক পলাশ, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাজ্জাদ হোসেন হীরাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

গত ১৩ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন বিএনপির ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ কর্মীরা। গাড়িবহর সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার নিহত হন। এছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ অন্তত ৩৫ জন আহত হন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit