শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ঢাবি ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অধ্যয়নরত সব আবাসিক, অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের অবগতির জানানো যাচ্ছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে অভিযান পরিচালিত হবে। সে লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালে প্রত্যেক শিক্ষার্থীকে তাঁদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

যেসব শিক্ষার্থীর পরিচয়পত্র হারিয়ে গেছে, তাদেরকে উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ অন্যরা ক্যাম্পাসে প্রবেশের সুযোগ ‍ছিল এতদিন। সম্প্রতি কার্জন হলে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়। তবে সাবেক শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit