সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিচারপ্রার্থীদের কে উন্নত সেবা প্রদানে ১২টি নির্দেশনা দিলেন প্রধান বিচারপতি 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

জালাল আহমদ, ঢাবি : বিচারপ্রার্থীদের কে উন্নত সেবা প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরকে তাদের দাপ্তরিক কর্তব্য পালনের ক্ষেত্রে ১২টি নির্দেশনা দিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ ১৮ সেপ্টেম্বর(২০২৪ খ্রি.) বুধবার  বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ  বাংলাদেশ সুপ্রীম কোর্টে কর্মরত সহকারী রেজিস্ট্রার হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাগণের উদ্দেশ্যে সুপ্রীম কোর্টের মূল ভবনস্থ কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভায় এই নির্দেশনা প্রদান করেন। 

নির্দেশনার মধ্যে রয়েছে দ্রুত সময়ের মধ্যে সেবা নিশ্চিতকরণ, দায়িত্ব পালনকালে কোনোরূপ আর্থিক লেনদেন বর্জন, সেবা প্রদানে অহেতুক বিলম্ব পরিহার, সেবাগ্রহীতার প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন, প্রতিদিনের কাজ প্রতিদিন নিষ্পন্নকরণ, কর্মকর্তাগণ কর্তৃক প্রতিদিন শাখা পরিদর্শন, ব্যতিক্রমহীনভাবে অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ,

 প্রত্যেক শাখার সহকারী রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে তাদের শাখার কার্যক্রম সম্পর্কে স্ব স্ব অতিরিক্ত রেজিস্ট্রারকে নিয়মিত অবহিত করণ এবং অতিরিক্ত রেজিস্ট্রারগণ প্রতি চার সপ্তাহ পর পর তাদের মনিটরিং কার্যক্রম সম্পর্কে হাইকোর্ট ও আপীল বিভাগের রেজিস্ট্রার এবং রেজিস্ট্রার (বিচার) -কে রিপোর্ট প্রদান করবেন মর্মে তিনি নির্দেশ প্রদান করেন।

তিনি তাঁর বক্তব্যে সুপ্রীম কোর্টে আগত বিচারপ্রার্থীগণকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরকে তাদের দাপ্তরিক কর্তব্য পালনের ক্ষেত্রে আপীল ও হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রুলস, বিভিন্ন সময়ে জারীকৃত প্রাকটিস ডাইরেকশন, সার্কুলার ও অন্যান্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশনা প্রদান করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে,  বিচারসেবা প্রত্যাশী জনসাধারণ ও তাদের নিযুক্ত আইনজীবীগণের সাথে ভালো ব্যবহার ও উন্নত সেবা প্রদানের মাধ্যমে সুপ্রীম কোর্ট সেবা প্রদানের উৎকর্ষতায় অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় আদর্শ তৈরি করবে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ৩৮ টি শাখা এবং আপীল বিভাগে ১৯ টি শাখা রয়েছে। ০১ জন রেজিস্ট্রার জেনারেল, ৩ জন রেজিস্ট্রার, ৪ জন অতিরিক্ত রেজিস্ট্রার, ১ জন স্পেশাল অফিসার, ১২ জন ডেপুটি রেজিস্ট্রার, ২০ জন সহকারী রেজিস্ট্রারসহ বিভিন্ন কোর্ট ও শাখায় মোট ২৫০০ কর্মকর্তা-কর্মচারী সুপ্রীম কোর্টে কর্মরত রয়েছেন।

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit