বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

খাগড়াছড়িতে যুবকের মরদেহ উদ্ধার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগাড়ছড়িতে মো. মামুন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড  এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মামুন খাগাড়ছড়ি পৌর শহরের মধ্য শালবাগান এলাকার বাসিন্দা মৃত নূর নবীর ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন শালবাগান এলাকায় কাঠের ফার্নিচারের ব্যবসা করেন। গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।মামুনের মামা মো. নূর হোসেন জানান, সকালে ফোনে ¯øুইস গেট এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় মামুন পড়ে আছে জানতে পারি। খবর পেয়ে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, হাসপাতাল থেকে জানানো হয়েছে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ নিহত যুবকের সুরতহাল রিপোর্ট তৈরি করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit