বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ১৬মাস ধরে বেতন বন্ধ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জেলার ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ ১৬মাস ধরে বেতন বন্ধ। ১৯৮৩ সালে ফুলবাড়ী স্থাপিত হয়। ফুলবাড়ী পৌরসভা একটি মডেল পৌরসভা। ফুলবাড়ী পৌরসভা ০৩ জন প্রকৌশলী একজন নির্বাহী প্রকৌশলী সহ মোট ৩৭ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এছাড়া মাস্টার রোলে ২৫ থেকে ৩০ জন সুইপার রয়েছেন তারাও বেতন না পেয়ে মানবতার জীবন যাপন করছেন। এদিকে ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারী ১৬ মাস যাবৎ বেতন না পেয়ে তারা পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে রয়েছেন। কয়েকজন কর্মচারী জানান, পৌরসভার বেতন টুকু পেয়ে প্রতিমাসে চাল ডাল কিনতে হয় এবং বাচ্চাদের পড়াশোনার খরচ যোগাতে হয়। ১৬ মাস ধরে বেতন বন্ধ হওয়ায় এখন ধার দেনা করে চলতে হচেছ। আর কতদিন ধার দেনা করে চলব?

ছাত্রআন্দোলনের পর স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে পৌরসভার চেয়ারম্যানদের সরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন। এরপর প্রশাসকদের কে ফুলবাড়ী পৌরসভার দায়িত্ব দেওয়া হয়। গত ১৯/০৮/২০২৪ইং তারিখে ফুলবাড়ী পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেন, ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এদিকে ফুলবাড়ী পৌরসভার প্রশাসক ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী’র সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, ফুলবাড়ী পৌরসভার ট্যাক্স কালেকশন পুরোপুরি শেষ হলে তাদের বেতন ভাতা প্রদান করা হবে।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit