শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে মানবিক সহায়তা  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে পিছিয়ে পড়া পাহাড়ি বাঙ্গালি জনগোষ্টির জীবনমান উন্নয়নে শিক্ষা,চিকিৎসা, যোগাযোগ, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সেনাবাহিনী মানবিক সহায়তা প্রদান করে আসছে তারই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের আওতায় মাটিরাঙ্গা সেনা জোন কতৃক জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে  নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  মাটিরাঙ্গা জোনের  উদ্যােগে পাহাড়ে পিছিয়ে পড়া অসহায় পাহাড়ি বাঙ্গালী জনসাধারণের মাঝে মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যত্রুম উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল মো.কামরুল হাসান পিএসসি। 
ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল  অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী ও বেসরকারী দন্ত চিকিৎসক কাজী সালাউদ্দিন (শাকিল) প্রায় ছয়শত পাহাড়ি বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।এছাড়াও,  এলাকার উন্নয়ন ও বেকার যুবক,যুবতিদের কর্মসংস্থানের জন্য জোন কর্তৃক পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ সেন্টারের ২৩ জন পাহাড়ী ও বাঙ্গালী প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার প্রদান, তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০টি স্কুল ব্যাগ ও ২০ টি ছাতা প্রদান, এবং বন্যায় ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারকে ৬ বান ডেউটিন ও ১০ টি পরিবারকে কৃষিপণ্য (বীজ ও সার) প্রদান করা হয়েছে।
এ সময়  মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান ও উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, ক্যাপ্টেন মাহমুদুল হাসান হিমেল উপস্থিত ছিলেন।প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক  সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit