মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ইমরান খান ও তার স্ত্রীকে একক বন্দিশালায় না রাখার নির্দেশ আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় ধাক্কা ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর জিম্বাবুয়েকে নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নেপালে এখনও জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩, চলছে উদ্ধার অভিযান ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিজিবির ধানের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : এ সময় উপস্থিত ছিলেন বিজিবি-১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন। মঙ্গলবার বিকেলে বিবির বাজার মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা ও তাদের পরিবারের সদস্যরা এসে জড়ো হন। পরে পর্যায়ক্রমে কৃষকদের মাঝে ইরি-২২ জাতের ধানের চারা বিতরণ করা হয়। ধানের চারা পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটে।

মজিদ মিয়া নামে বন্যায় ক্ষতিগ্রস্ত এক কৃষক জানান, গোমতি নদীর চরে ৮ শতক জমিতে আউশ ধান রোপণ করেছিলেন। ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢলে তার চাষকৃত জমি পানিতে তলিয়ে যায়। এতে তার সব পাকা ধান নষ্ট হয়ে যায়। অসময়ে বিজিবির কাছ থেকে ধানের চারা পেয়ে মজিদ মিয়ার মুখে হাসি ফুটে।
রেহানা বেগম নামে আরেক কৃষকের স্ত্রী বলেন, ‘আমার স্বামীর শরীর খারাপ হয়ে বাড়িতে শুয়ে আছে। ধান বিক্রি করে আমরার জীবন চলে। গোমতির পানি বেড়ে আমরার সব ধান নষ্ট হয়ে গেছে। বীজতলা যে নতুন করে আবার তৈরি করমু ওই সামর্থ্য আমরার নাই। বিজিবি থেকে এখন যেই ধানের চারা পেয়েছি তা দিয়ে আবার জমিতে কাজ শুরু করব।’

ধানের চারা বিতরণ করার সময় আরো উপস্থিত ছিলেন বিজিবি ১০ ব্যাটেলিয়ানের উপ অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারী পরিচালক মো. ইমাম হোসেনসহ বিজিবি ১০ ব্যাটেলিয়ানের সদস্যরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit