শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

চৌগাছায় ব্রাকের ওরিয়েন্টেশন কর্মশালা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রামের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা ব্রাক অফিসের অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগ ও র্ব্যাকের যৌথ আয়োজনে যক্ষ্মা, ডায়রিয়া, কোভিড-১৯, ম্যালেরিয়া, ডেক্সগুজ্বর এর উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন নাহার লাকি। উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন। বিষয়বস্তুর উপর মুল প্রতিপাদ্য উপস্থাপন করেন যশোর জেলা র্ব্যাক হেলথ প্রোগ্রামের ম্যানেজার লোকমান হোসেন। এছাড়া চিকিৎসা বিষয়ে আলোচনা করেন ও পরামর্শ দেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন নাহার লাকি।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন ব্রাকের যশোর জেলা র্ব্যাকে যক্ষ্মা বিষয়ক সমন্বয়ক আলমাসুর রহমান। কর্মশালায় জানানো হয়, আগামী ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা রোগকে শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যে সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে র্ব্যাক সারাদেশে কাজ করে যাচ্ছে।

শিক্ষার্থীদের মধ্যে ওই রোগগুলোর ভয়াবহতা ও প্রতিরোধ এবং প্রতিষেধক কিভাবে নেওয়া যায় ও পাওয়া যায়-সেটা প্রচার করাই এই ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য। অভিব্যক্তি প্রকাশ করে আলোচনা করেন, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফ ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit