শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

টানা তিন জয়ের পর হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থ্রুস্টানে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে ১৯ রানে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। ১২৪ রান তাড়া করতে নেমে সফরকারীরা ১৯.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১০৫ রানে থামে।

এদিন টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় নাহিদারা। দাপুটে বোলিংয়ে শুরুতে লঙ্কানদের চেপে ধরে বাংলাদেশ। ৩০ রানের আগেই ৩ উইকেট হারায় লঙ্কানরা। পঞ্চম উইকেটে দলের হাল ধরেন সাথয়া সান্দিপানি ও পিউমি ওয়াথশালা। ৪২ বলে ৪৭ রানের জুটি গড়েন তারা। মারুফার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে পিউমির ব্যাট থেকে এসেছে ২৯ বলে ২৯ রান।
 
মিডল অর্ডার এই ব্যাটারের বিদায়ের পর মালশা শেহানিকে সঙ্গে নিয়ে আবারও জুটি গড়ার চেষ্টা চালান সাথয়া। শেষ পর্যন্ত দুজনে অপরাজিত থাকেন। সাথয়ার ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৪৬ রান। এ ছাড়া শেহানি খেলেছেন ১৪ বলে ২১ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন মারুফা ও ফাহিমা খাতুন। 
 
জবাব দিতে নেমে দলীয় ২১ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর শামীমা সুলতানা ও স্বর্ণা আক্তার হাল ধরে দলকে লড়াইয়ে রাখলেও সেটা যথেষ্ট ছিল না। শামীমা ৩৮ ও স্বর্ণা ২৮ রান করে আউট হন। বাকিদের ব্যর্থতায় ১০৫ রানে থামে বাংলাদেশ। এ ম্যাচে হারের পরও পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশের মেয়েরা ৩-১ ব্যবধানে এগিয়ে আছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit