শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৫ সেপ্টেম্বর) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে সই করেছেন উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।

বাকি পাঁচ কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ হলেন: চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন জেলাটির গুরুদয়াল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুল হামিদ।

ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন একই কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তালুকদার আনিসুল ইসলাম। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।
রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে কারমাইকেল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মুহ. হামিদুর রহমানকে।

দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হয়েছেন একই কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আশরাফুল ইসলাম। তিনি মাউশিতে ওএসডি হিসেবে ছিলেন।

অন্যদিকে একই প্রজ্ঞাপনে খুলনার ব্রজলাল কলেজের অধ্যক্ষকে সরিয়ে যশোরের সরকারি সিটি কলেজে পদায়ন করা হয়েছে। আর দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদা পারভীনকে মাউশিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit