বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ফুলবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় শিবনগর ইউনিয়ন পরিষদ হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত। পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন ১২ রবিউল আউয়াল। ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব , বিশ্বমানতার মুক্তির দিশারী, মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) তার মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন।

রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দের ১১ হিজরি সনের ঠিক এই তারিখেই ৬৩ বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। এ জন্য এ দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত হযরত মুহাম্মদ (সা:) ছিলেন প্রস্তরকঠিন; কিন্তু ক্ষমা ও দয়াল চিলেন পানির মতো সরল। তার প্রতিটি কথা ও কর্মই মানবজাতির জন্য অনুকরণীয় ও অনুসরনীয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান দিলীপ। অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক প্রফেসর মোঃ খন্দকার সামসুল হক, ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু, মহিলা ইউপি সদস্য মঞ্জু আরা বিউটি, মোঃ আশরাফুল, মোঃ বাবু, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম এবং ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit