সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

মনিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৭ পদে ৩০ প্রার্থী

এস এম মজনুর রহমান, স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ।
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর):  মনিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রোববার শেষ দিনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাবের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মকবুল ইসলাম, সহকারি অধ্যাপক ফজলুল হক ও আসাদুজ্জামান মিন্টু।

১৭ পদের বিপরীতে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র কমিশনের নিকট জমা দেন। সভাপতি পদে ২ জন যথাক্রমে এস এম মজনুর রহমান ও শাহিনুর রহমান পান্না।সহসভাপতি ২ টি পদে সহকারী অধ্যাপক মোঃ নূরুল হক, জিএম ফারুক আলম ও ইলিয়াস হোসেন। সাধারন সম্পাদক পদে মোতাহার হোসেন ও আসাদুজ্জামান রয়েল।

যুগ্ম সম্পাদকের ২ টি পদে অশোক কুমার বিশ্বাস, আবু বক্কর সিদ্দিক, শরিফুল ইসলাম ও তাজ উদ্দীন আহম্মেদ বাধন।সাংগঠনিক সম্পাদক পদে এস এম সিদ্দিক।অর্থ সম্পাদক পদে ডাঃ মিজানুর রহমান।দপ্তর সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ও আব্দুল্লাহ- আল-মামুন (সোহান)।তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে-শফিয়ার রহমান ও তাজাম্মূল হুসাইন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল ইসলাম ও উজ্জ্বল কুমার রায়।প্রচার সম্পাদক পদে হারুন-অর-রশিদ ও আলিমুন হোসেন। নির্বাহী সদস্যের ৫টি পদে-অধ্যাপক আব্বাস উদ্দীন, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, ইউনুচ আলী, মনিরুজ্জামান, মাষ্টার আনিসুর রহমান, আব্দুল মতিন, মনোয়ার উদ্দীন আহমেদ ও উৎপল বিশ্বাস মনোনয়নপত্র জমা দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit