রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ১৬৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় নাকাল জনজীবন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অফিস সূত্র জানায়, গত দুদিন ধরে মুষলধারে বৃষ্টিপাত হয় মাদারীপুর জেলাজুড়ে। গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত দুদিনে ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। রোববার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.০০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০৮ ডিগ্রি সেলিসিয়াস রয়েছে। টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি তেমন।

সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের ফুড অফিসের মোড়, নিরাময় হাসপাতাল রোড, কালিবাড়ি সড়ক, ইউআই স্কুল সড়ক, বাতামতলা রোড, শহীদ মানিক সড়ক, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরি রোড, তরমুগরিয়াসহ বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানি নামতে দীর্ঘসময় লাগবে বলে ধারণা স্থানীয়দের। সড়ক ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। ভোগান্তিতে বাসিন্দারা।
এদিকে গত দুদিন ধরে জেলায় বেড়েছে লোডশেডিং। শহরের কিছুটা সময় বিদ্যুৎ থাকলেও গ্রামাঞ্চলে লোডশেডিংয়ে নাকাল অবস্থা। এতে ব্যাহত হচ্ছে নিত্যদিনের কার্যক্রম। তবে কী কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নন বিদ্যুৎ বিভাগ। নিরাময় হাসপাতাল রোডের ওষুধ ব্যবসায়ী জাহিদ হাসান বলেন, ‘বৃষ্টিতে শহরের রাস্তাঘাট অলিগলি তলিয়ে গেছে। এমন অবস্থায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানি নামতে না পারায় দুর্ভোগ বেড়েছে।’

অহিদুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, ‘বৃষ্টি হলেই শহরের পানি জমে যায়। দ্রুত পানি অপসারণের উদ্যোগ নেয়া উচিৎ। তা না হলে আগামীতে দুর্ভোগ আরও বাড়বে।
মাদারীপুর পৌরসভার সচিব সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস জানান, বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় কয়েকটি সড়কে পানি জমেছে। তবে ধীরে ধীরে পানি নেমে যাবে। শহরের বিভিন্ন এলাকায় এখনো উন্নত ড্রেনেজ ব্যবস্থা নেই, তাই বৃষ্টির পানি নামতে সময় লাগছে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা হলে শহরবাসীর এই দুর্ভোগ হতো না।

মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ১৬৬ মিলিমিটার ও তার আগের ২৪ ঘণ্টায় ৪৮ মিলিমিটারসহ দুদিনে মোট ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার রাতের পর জেলার আবহাওয়ার পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে। পরে স্বাভাবিক হবে সবকিছু।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit