সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বোনাসের ৩ কোটি ২০ লাখ টাকা পেলেন ক্রিকেটাররা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। রাউয়ালপিন্ডিতে তারা জিতেছে ২-০ ব্যবধানে।এর আগে পাকিস্তানের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কারও বুঝে পেয়েছেন ক্রিকেটাররা।  

শনিবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে বোনাসের ৩ কোটি ২০ লাখ টাকা বুঝে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই বোনাস ক্রিকেটারদের চুক্তি অনুযায়ীই দেওয়া হয়েছে বলে জানান বোর্ড সভাপতি ফারুক আহমেদ।  

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টাকে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান শান্ত। এসময় তিনি পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার হিসেবে দেন উপদেষ্টা আসিফ মাহমুদকে। এরপর তিনি জানান, বোনাসের টাকার একটা অংশ ক্রিকেটাররা দেবেন বন্যার্তদের সাহায্যার্থে।  

বন্যার্তদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এ সময় শান্ত বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা সবাই সম্মতি দিয়েছি একটা অংশ তাদের সাহায্য করার জন্য আমরা দেওয়ার চেষ্টা করবো। আমি আশা করবো দেশের আরও অনেক মানুষ আছে, তাদের যে সক্ষমতা আছে ওই অনুযায়ী পাশে থাকার। ’

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit