সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সরকারি চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দেবেন কামালা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা-সংক্রান্ত অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দেব। কারণ ডিগ্রি দিয়ে মানুষের দক্ষতা মাপা যায় না। যেসব মানুষের চার বছরের ডিগ্রি নেই, তাদের জন্য কাজের সুযোগ বাড়াতে এমন পদক্ষেপ নেয়া হবে।’

বেসরকারি খাতগুলোকেও একই রকম পদক্ষেপ নেয়া উচিত বলে কামালা হ্যারিস মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর ২০২৩ সালের জরিপে দেখা গেছে, ২৫ বছর বা তার বেশি বয়সি মার্কিন নাগরিকদের মধ্যে ৬২ শতাংশের বেশি মানুষের স্নাতক ডিগ্রি নেই। ২০২০ সালে ভোটারদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনেরই কলেজ ডিগ্রি ছিল না।
 
 
এদিকে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের হাইতির সব অভিবাসীকে বিতাড়িত করার অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।
 
শুক্রবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও তার এই সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অঞ্চলটিতে বসবাসরত হাইতির ১৫ হাজার অভিবাসীর বেশিরভাগই বৈধভাবে অবস্থান করছেন। তবে ঢালাওভাবে সব অভিবাসীকে বিতাড়িত করার ঘোষণায় আতঙ্কিত তারা।
 
এদিকে অভিবাসীদের প্রতি ট্রাম্পের বিদ্বেষমূলক আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যা হচ্ছে তা মারাত্মক ভুল। ট্রাম্প যা করছেন তা থামানো প্রয়োজন বলেও মনে করেন তিনি।  এ ছাড়া, শুক্রবার হোয়াইট হাউজের মুখপাত্র ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেন, তার এই মন্তব্য অভিবাসীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit