মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

নতুন সম্পর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর আগে ফারিয়ার বাগদানের খবর শোনা যায়। বাগদান হয়েছিল নায়িকার ১০ বছরের সম্পর্কে থাকা এক প্রেমিকের সঙ্গে। কিন্তু সেই সম্পর্কও এক সময় বিচ্ছেদে রূপ নেয়। এরপর ভেঙেও পড়েন নুসরাত। ১০ বছরের সেই সম্পর্ক ছিন্ন হওয়ার অনুভূতি জানিয়ে নুসরাত বলেছিলেন, ‘এত দীর্ঘ সময়ের জার্নি। কত কথা, কত স্মৃতি! মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক।’

এরপর আর নতুন কোনো সম্পর্কে জড়াতে দেখা যায়নি নুসরাত ফারিয়ার। তবে মাস কয়েক আগে জল্পনা ওঠে, আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া! যদিও বিদেশে তারা একসঙ্গে ঘুরে বেড়িয়েছিলেন বলে এমন জল্পনা চাউর হয়।

এবার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে নতুন সম্পর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনটিই জানালেন তিনি। তবে এই সম্পর্ক কোনো ব্যক্তির সঙ্গে নয়! তাহলে কিসের সঙ্গে সম্পর্কে জড়ালেন নুসরাত ফারিয়া?

শুক্রবার এক ফেসবুক পোস্টে নুসরাত কয়েকটি ছবি ভাগ করে নেন। বিভিন্ন রেস্তোরাঁয় বসে ছবিগুলো শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, খাবার টেবিলে বসে নুসরাত, সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে পোজ। টেবিলে রাখা প্লেট চামচের মত সরঞ্জাম। বোঝা গেল, বেশ ভোজনবিলাসী এই ঢাকাই নায়িকা। তাই তো ক্যাপশনে লিখেই দিলেন, ‘ইন এ রিলেশনশিপ উইথ ফুড’। মানে, খাবারের সঙ্গে সম্পর্কে জড়ালেন তিনি!
 
নুসরাত ফারিয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। 
 

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit