রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

মাইলফলক উদযাপনের ম্যাচে দলকে জেতাতে পারলেন না রোনালদো

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর গতকাল (১৩ সেপ্টেম্বর) প্রথমবার মাঠে নামেন রোনালদো। অসাধারণ এই অর্জনের স্বীকৃতিস্বরূপ এদিন বিশেষ সম্মাননা দেয়া হয় তাকে। আল নাসারের পক্ষ থেকে রোনালদোকে ‘৯০০’ লেখা একটি জার্সি দেয়া হয় যেটার পেছনে সংক্ষেপে লেখা ছিল সর্বকালের সেরা। 

রোনালদোর অসাধারণ অর্জন উদযাপন করেছেন আল নাসরের সমর্থকরাও। ৯০০ লেখা বিশালাকার তিফো নিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন তারা। তবে বিশেষ রাতটা রাঙাতে পারেননি রোনালদো। আল আহলির বিপক্ষে দলকে জেতাতে পারেননি। শেষ মুহূর্তে গোল করে কোনোরকমে ড্র করেছে রোনালদোর দল।
 
ম্যাচের প্রথমার্ধে জালের দেখা পায়নি কোনো দল। ৫৭ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আল আহলি। ওই গোলেই প্রায় জয় পেয়ে যাচ্ছিল আহলি। কিন্তু শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে যোগ করা সময়ের ৯ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে কোনোরকমে হার এড়ায় আল নাসর।
 
গোলের সন্ধানে পুরো ম্যাচেই নিরাশ করেছেন আল নাসরের ফুটবলাররা। তবে বল দখলে আধিপত্য ছিল রোনালদোদের। ৫৯ শতাংশ বলের দখল রেখে ১৯টা শট নিয়ে ৪টা লক্ষ্যে রাখে নাসর। বিপরীতে আল আহলির ৬ শটের ৪টিই ছিল লক্ষ্যে। তবে আধিপত্যের এই পার্থক্যের পরও সমতাতেই শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের পর সৌদি প্রো লিগের পয়েন্ট ৬ নম্বরে আছে আল নাসর। ৩ ম্যাচ খেলে দুটিতে ড্র এবং একটিতে জয়ের দেখা পেয়েছে দলটি। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit