বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

ভারতে এখনও নেকড়ে আতঙ্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধরা নেকড়ের কবলে এবার ২৮ বছর বয়সি এক নারী। রাতের অন্ধকারে এসে ওই নারীর ঘাড়ে কামড় বসায় নেকড়েটি। তবে টেনে নিয়ে যাওয়ার আগেই তার চিৎকারে সজাগ হয়ে যান গ্রামবাসীরা। তাড়া খেয়ে নারীকে ছেড়েই পালায় নেকড়েটি। ভারতের উত্তরপ্রদেশের বহরাইচে নেকড়ে আতঙ্ক কাটছেই না। শেষ নেকড়েটিকে বাগে আনতে পারছেন না বনকর্মীরা।

বন দফতর জানিয়েছে, বহরাইচ জেলার সিনগিয়া নাসিরপুর গ্রামের এক বাড়িতে বৃহস্পতিবার রাতে হামলা চালায় নেকড়েটি। এই গ্রামে আগেও নেকড়ে হানা দিয়েছে। বেশ কয়েক জন গ্রামবাসীকে জখম করেছে। গ্রামবাসী এবং বনকর্মীরা রাতে গ্রামে টহল দিচ্ছেন। তবুও সকলের নজর এড়িয়ে নারীকে জখম করে পালাল ওই মানুষখেকো নেকড়েটি।

জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই বহরাইচে নেকড়ে আতঙ্ক শুরু হয়। প্রথম দিকে স্পষ্ট ছিল না যে, এটি একটি নেকড়ের কাজ, না কি আরও অনেক নেকড়ে রয়েছে সেই দলে। তবে স্থানীয়দের বর্ণনা অনুযায়ী নজরদারি শুরু করে বন দফতর। তখনই তারা জানতে পারে, একা নয়, নেকড়ের একটি দল এই হামলা চালাচ্ছে। সেই দলে ছিল ছয়’টি নেকড়ে। তাদের ধরতে বিশাল আয়োজন করে বন দফতর। ‘অপারেশন ভেড়িয়া’ অভিযানে নামে তারা। একে একে পাঁচটি নেকড়েকে ফাঁদ পেতে ধরতে পারলে এখনও অধরা এক। গত কয়েক দিন সেই নেকড়েই তাণ্ডব চালাচ্ছে বহরাইচের বিভিন্ন গ্রামে।

সরকারি হিসাবে, নেকড়ের আক্রমণে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। ৩৫টি গ্রামের মানুষ নেকড়ের আতঙ্ক সিঁটিয়ে রয়েছেন। রাতে না ঘুমিয়ে লাঠিসোঁটা হাতে গ্রাম পাহারার কাজ শুরু করেন ছেলেরা। সর্বদাই ছিল সতর্ক দৃষ্টি। কিন্তু তার পরেও নেকড়ের অতর্কিত হামলা থেকে রক্ষা করা যায়নি শিশু, নারীদের।

বহরাইচে নেকড়ে দলের একের পর এক হামলাকে ‘বন্যপ্রাণী বিপর্যয়’ হিসাবে ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের সরকার। বন দফতরের কর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে বহরাইচের বিভিন্ন জায়গায় পাহারা দেওয়া শুরু করেছেন। মানুষখেকো নেকড়েদের ধরতে ২৫টি দল গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন ১৮ জন শার্প শুটার। যে এলাকাগুলিতে নেকড়ের হামলা হচ্ছে, সেখানে স্থানীয়দের নিরাপত্তার জন্য ২০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। তবুও হামলা থামার নাম নেই। ষষ্ঠ নেকড়েটি ধরা না পড়া পর্যন্ত এখনই স্বস্তি ফিরছে না বহরাইচে।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit