বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম

শ্রীলংকায় ১০৪ রানের বড় জয় বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকায় বিজয়কেতন ওড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা। ‘এ’ দলের সফরে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার দ্বিতীয় ম্যাচে তাদের ১০৪ রানের বিশাল ব্যবধানে হার উপহার দিয়েছে বাংলাদেশ। 

অক্টোবরে আরব আমিরাতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলংকা সফরে খেলছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে টস হেরে শুরুতে ব্যাট করে বাংলাদেশ। ২০ ওভার ব্যাট করে পায় ১৬৪ রানের সংগ্রহ। জবাবে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক মেয়েরা।

টস হেরে ব্যাট করা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সাথি রানি। দ্বিতীয় উইকেটে সুবহানা মুস্তারির সঙ্গে ৬৮ বলে ৮০ রানের জুটি গড়ে তোলেন তিনি। অন্যদিকে সুবহানা মুস্তারির ব্যাটে আসে ৩৯ বলে ৩৯ রান। এদিন নিগার সুলতানা জ্যোতি খেলেন ২৪ বলে ৩৪ রানের ইনিংস। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন মাল্কি মাদারা। 

১৬৫ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে পায়ের তলায় মাটি খুঁজে পায়নি শ্রীলংকা। ব্যাট হাতে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল দুই ওপেনার কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮)। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৬.৪ ওভারেই গুটিয়ে যায় লংকানরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে ৪ রান খরচায় চার উইকেট শিকার করেন অধিনায়ক রাবেয়া খান। দুটি করে উইকেট যায় সুলতানা ও ফাহিমা খাতুনের ঝুলিতে।

 

 

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit