সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

ঢাবির হল থেকে গুমের ঘটনায় অভিযুক্ত ছাত্র কে  আটক না করায় প্রক্টরের বিরুদ্ধে ভিসির কাছে  অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের( ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল থেকে ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের ছাত্র জালাল আহমদ কে গুমের ঘটনায় অভিযুক্ত তরিকুল হক কে  আটক না করায় প্রক্টরের বিরুদ্ধে ভিসির কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। গতকাল ১১ সেপ্টেম্বর (২০২৪ খ্রিস্টাব্দ) বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক নিয়াজ আহমেদ খান এর কাছে এই অভিযোগ করেন তিনি। 

জানা গেছে, ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হলের  ৩ এর (ক) রুম থেকে ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর  মাগরিবের আজানের সময়  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র ও  হল  ছাত্রলীগ নেতা শাহরিয়ার মাহমুদ জিসান এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ সেশনের  ছাত্র মোঃ তরিকুল হক এর নেতৃত্বে একদল সন্ত্রাস।জালাল কে  ‘গুম’ করে হলের গেস্টরুমে মাথায় ইনজেকশন পুশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ইলেকট্রিক শক প্রদানের মাধ্যমে মানসিকভাবে অসুস্থ করে ফেলে।

গত ১০ সেপ্টেম্বর  রাত ৯ টা ৪৬ মিনিটে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে  অভিযুক্ত মো: তরিকুল হক ( ফেসবুক আইডি  রিয়াজ তারেক) কে দেখে ঢাকা  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক  সাইফুদ্দিন আহমেদ কে মোবাইলে কল দেন জালাল।  প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ তরিকুল হক কে আটকের জন্য প্রক্টরিয়াল ‘টিম’ পাঠাবে বলে আশ্বাস দিয়েও তাকে আটক না করায় প্রক্টরের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক নিয়াজ আহমেদ খান এর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে   অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

জালাল আহমদ বলেন ,”মুহসীন হলের  ৩ এর (ক) রুম থেকে ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর  আমাকে গুমের ঘটনায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ সেশনের  ছাত্র মোঃ তরিকুল হক সরাসরি জড়িত। গত ১০ সেপ্টেম্বর  রাত ৯ টা ৪৬ মিনিটে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে  অভিযুক্ত মো: তরিকুল হক ( ফেসবুক আইডি: রিয়াজ তারেক) কে দেখে ঢাকা  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক  সাইফুদ্দিন আহমেদ স্যার কে মোবাইলে কল দিলে তরিকুল হক কে আটকের জন্য প্রক্টরিয়াল ‘টিম’ পাঠাবে বলে আশ্বাস দিয়েও তাকে আটক না করায় প্রক্টরের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক নিয়াজ আহমেদ খান এর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে   অভিযোগ দিয়েছি।গুমের মতো একটি বিশেষ ‘জঘন্য’ অপরাধের সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তি কে আটক না করায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদের শাস্তি দাবি করছি।”অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক নিয়াজ আহমেদ খান গণমাধ্যম কর্মীদের জানান,”আমরা ছাত্রদের যে কোন অভিযোগ সাদরে নিচ্ছি এবং আমাদের সীমিত স্বার্থে তাদের জন্য যা করা প্রয়োজন তা করছি । 

প্রক্টর  বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ভিসি বলেন, “প্রক্টরিয়াল টিম নানান চাপে থাকে। অনেক অভিযোগ তাদের কাছে থাকে। আমরা এ বিষয়ে কথা বলব।”

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit