মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে গেলেন অর্জুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল মেহতা মারা গেছেন। প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর, ইতোমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। মৃত্যুর খবর পেয়ে মালাইকা দ্রুত পুণে থেকে মুম্বাই চলে আসেন। তার কিছুক্ষণের মধ্যেই মালাইকার পাশে দাঁড়াতে ঘটনাস্থলে হাজির হন অভিনেত্রী তথা মডেলের প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুর। 

আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে টানা ছ’বছর সম্পর্কে ছিলেন মালাইকা। ২০২৪-এর মে মাসে সেই সম্পর্কে ইতি টানেন তারা। 

তারকাদের এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখেন তারা। যদিও তা নিয়ে কেউই কখনও সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। জুন মাসে অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি দেখেই তাদের অনুরাগীরা নিশ্চিত হন। এরপরে একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পরস্পরের সঙ্গে কথা বলেননি। কিন্তু বুধবার প্রাক্তন প্রেমিকার পরিবারে অঘটন শুনেই তার বাড়িতে ছুটে আসেন অর্জুন।

মালাইকার মা জানিয়েছেন, অনিল অরোরার কোনও শারীরিক অসুস্থতা ছিল না।

মালাইকার আবাসনে অর্জুনের হন্তদন্ত হয়ে প্রবেশের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ছবি শিকারিরা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মালাইকার ছেলে আরহান খান, আরবাজ খানের ভাই সোহেল খান ও আরও অনেকেই।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit